হোম > ছাপা সংস্করণ

মুরাদনগরে মাদকসহ আটক ২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

মুরাদনগর উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের বাবু মিয়া (২৭) ও পাক দেওড়া গ্রামের দুবরাজ মিয়া (৩২)।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাক দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি নম্বর ছাড়া মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস