হোম > ছাপা সংস্করণ

রোগীর আত্মীয় সেজে প্রতারণা আটক ২

মুক্তাগাছা প্রতিনিধি

রোগীর আত্মীয় সেজে হাসপাতাল থেকে রোগীদের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতেন দুই নারী। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত শনিবার বিকেলে তাঁদের হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। রোগীর আত্মীয় সেজে প্রতারণা করতেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আটককৃতদের রোগী ও তাঁদের স্বজনের সঙ্গে সন্দেহজনকভাবে কথা বলতে দেখলে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে।

তবে হাসপাতালে ভর্তি ১৫ জন রোগীর সঙ্গে তাঁদের দেখা করানো হলে রোগী ও আত্মীয়স্বজনরা অপরিচিত বলে দাবি করেন।

এ প্রসঙ্গে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে সেবা নিতে রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণকালে দুই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করে মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, হাসপাতালে দুজন ধরা পড়েছে এমন সংবাদ পেয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস