হোম > ছাপা সংস্করণ

ঝলক দেখালেন বোলার মিঠুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গতকাল চমক দেখিয়েছেন বল হাতে। ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার হয়ে একাই ৭ উইকেট নিয়েছেন মিঠুন।

মিঠুনের নৈপুণ্যের পরও চাপের মুখে আছে খুলনা। ঢাকা বিভাগের দেওয়া ৩৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিন শেষে খুলনার সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। এখনো তারা পিছিয়ে আছে ৩৭২ রানে।

সাভারে ড্রয়ের পথে এগোচ্ছে রংপুর-সিলেট ম্যাচ। রংপুরের করা ৩৯৩ রানের জবাবে সিলেট দিন শেষ করেছে ৫ উইকেটে ৪৫৫ রানে। দিন শেষে সিলেটের লিড ৬২ রানের। সিলেটে চট্টগ্রামের ২২৩ রানের জবাবে ২৫৮ রানে অলআউট হয় ঢাকা মহানগর। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২১ করেছে চট্টগ্রাম। সিলেটের আরেক ম্যাচে বরিশালের ৩৩৩ রানের জবাবে রাজশাহী থেমেছে ৪২১ রানে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস