হোম > ছাপা সংস্করণ

টিকটক মডেলসহ তিন জনকে ১ বছরের জেল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে টিকটক মডেলসহ আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেল ৫টার দিকে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ সাজা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন।

এর আগে বিকেল ৪টার দিকে ঝিনাইদহ শহরের একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা ও তা সেবনের সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করে পুলিশ। দণ্ডিতরা হলেন ওই টিকটক মডেল, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রামের মো. সিয়াম হোসেন (২০)।

জানা যায়, গত বছর ৩ জুন ঝিনাইদহ শহরের একটি বাসা থেকে ওই টিকটক ও লাইকি মডেল এবং আরেক যুবককে আটক করে পুলিশ। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিছুদিন পর বের হয়ে ওই টিকটক মডেল মাদক সেবন ও তাঁর কার্যক্রম শুরু করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, টিকটক মডেলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে