হোম > ছাপা সংস্করণ

বরিশালে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি

­বরিশাল প্রতিনিধি

বরিশাল নগর ছাত্রদলের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সমাবেশে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

নগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম জানান, তাঁরা পরিচিতি সভা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে নগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি নিজে না এসে একদল উচ্ছৃঙ্খল অনুসারী পাঠিয়ে বিশৃঙ্খলা করান। এ সময় নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের লোকজন প্রতিহত করে।

সমাবেশে থাকা একাধিক ছাত্রদল কর্মী জানান, নগর ছাত্রদল সভাপতি রনির লোকজন বিকেল সাড়ে ৪টার দিকে এসে সমাবেশে হইচই করেন।

ছাত্রদলের নগর সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভাপতি রেজাউল করিম রনি ও তাঁর সমর্থকেরা পরিচিতি সভায় অংশ নেননি। পরে তাঁর লোকজন বিশৃঙ্খলা ঘটায়।’

তবে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, কমিটি নিয়ে কিছু সমস্যা আছে। তাই সভায় অংশ নেননি। হাতাহাতি কারা করেছে, কেন করেছে তা তাঁর জানা নেই।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস