হোম > ছাপা সংস্করণ

এসআই নিয়োগ পরীক্ষা পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আর এসআই নিয়োগের পরীক্ষা একই দিনে থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মো. কামরুজ্জামান।

নতুন সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এসআই নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে এসআই নিয়োগের অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। এই একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। চাকরিপ্রার্থীরা যেকোনো একটি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস