হোম > ছাপা সংস্করণ

৭৬০ গ্রাম হেরোইনসহ দুই কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭৬০ গ্রাম হেরোইনসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, ওই দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৭ ও অন্যজনের ১৫ বছর। দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। তাদের কাছে ৭৬০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সুজন নামের এক মাদক ব্যবসায়ী বিক্রির জন্য তাদের এ হেরোইন দিয়েছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস