হোম > ছাপা সংস্করণ

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেল গাজী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মধ্য নরসিংহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল গাজী নাটোর জেলার সদর থানার মৃত পান্না গাজীর ছেলে। তিনি কর্মসূত্রে ফতুল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের দাবি, সোহেল স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা খান বলেন, নিহত সোহেল গাজী তাঁর স্ত্রীকে নিয়ে মতিউরের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত সোহেল গাজী বাসা থেকে বের হয়ে স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। রাত দুইটার দিকে সোহেলকে ছাদে থাকা লোহার আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় লোকজন।

উপপরিদর্শক বলেন, ‘পরে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর স্বজনেরা। এখনো থানায় কেউ অভিযোগ দেননি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস