হোম > ছাপা সংস্করণ

পাকা পেঁপের জুস

রফিকুন রুবি

উপকরণ
মাঝারি আকারের পেঁপে ১টি, চিনি আধা কাপ বা স্বাদমতো, ঠান্ডা পানি ৪ কাপ, আইস কিউব ১০ থেকে ১২ টুকরো।

প্রস্তুত প্রণালি
প্রথমে পেঁপে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারের জগে দিয়ে দিন। এবার চিনি, ঠান্ডা পানি, আইস কিউব সব একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ডেকোরেশনের জন্য গ্লাসের ওপর একটু লেবু ঘষে নিয়ে একটা ছড়ানো প্লেটে একটু চিনি নিয়ে গ্লাসের মুখে ঘুরিয়ে ঘুরিয়ে চিনি লাগালে সুন্দর ডেকোরেশন হয়ে যাবে। গ্লাসে পেঁপের জুস ঢেলে দিয়ে ওপরে আরও কিছু বরফকুচি, কিছু পুদিনাপাতা, এক টুকরো লেবু দিয়ে ডেকোরেশন করতে পারেন।

 রেসিপি ও ছবি: রফিকুন রুবি

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস