হোম > ছাপা সংস্করণ

ভেজালবিরোধী অভিযানে জরিমানা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে ভেজাল বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তাড়াইল সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযানে সদর বাজারের মাদ্রাসা মার্কেটে মিষ্টির দোকানের পরিবেশ নোংরা, অপরিচ্ছন্নতা ও সদর বাজার মাদ্রাসা মার্কেটের আড়তে কাঁচা মালের ব্যবসায়ীরা পণ্যের মূল্য তালিকা না টানানো ও পঁচা পেঁয়াজসহ অন্যান্য কাঁচামাল বিক্রি করার কারণে তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার ও তাড়াইল থানার একদল পুলিশ।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে