হোম > ছাপা সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ মাহমুদ বলেন, ‘বিকেলে যাত্রীবাহী একটি বাস যাত্রী নিয়ে পাটুরিয়া থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বরংগাইল এলাকায় অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ২০ থেকে ২৫ জনের মতো যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয় ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং অনেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।’

হাইওয়ে পুলিশ বাস উদ্ধারের চেষ্টা করছে এবং কোনো যাত্রী চাপা পড়েছে কি না সেটাও দেখা হচ্ছে বলেন জানান এই কর্মকর্তা।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে