হোম > ছাপা সংস্করণ

১৪৮ পরিবারের মধ্যে ৪০০ ভেড়া বিতরণ

মধুপুর প্রতিনিধি

মধুপুরের প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র-জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৪০০ ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জলছত্র ও পীরগাছা গ্রামে ১৪৮ পরিবারের মধ্যে এ ভেড়া বিতরণ করা হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জলছত্র ও আশপাশ এলাকার ৬৫ জন এবং পীরগাছা গ্রামের ৮৩ জনের হাতে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ তুলে দেন।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. হারুণ অর রশিদ জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জীবন মানোন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মধুপুরের পাহাড়ীয়া অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী গারো ও কোচ সম্প্রদায়ের মানুষগুলোর জন্যও নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৪০০ ভেড়া বিতরণ করা হয়েছে।

এ সময় প্রাণি সম্পদ দপ্তর টাঙ্গাইলের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস