হোম > ছাপা সংস্করণ

জাতীয় পতাকা অবমাননা করায় ব্যবসায়ীর জেল

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে জাতীয় পতাকা অবমাননা করায় মাসুদ কামাল নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান তাঁকে সাত দিনের কারদণ্ড দেন।

মো. আরিফুজ্জামান বলেন, ‘জাতীয় পতাকা অবমাননায় ওই ব্যক্তিকে সাত দিনের জেল দেওয়া হয়েছে।’