হোম > ছাপা সংস্করণ

৩ ইটভাটাকে দুই লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ সদরে বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার সকালে সদর উপজেলার আলীরটেক ডিক্রিরচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স তোহা ব্রিকস ও নিউ ব্রিকস। এগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুতে পরিমাপ কারচুপির অভিযোগ প্রমাণিত হয়।

সেলিমুজ্জামান বলেন, ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে ইটভাটা পরিদর্শন করেছি আমরা। এ সময় তিনটি ইটভাটায় প্রস্তুতকৃত ইটের পরিমাপ সঠিক না থাকায় জরিমানা করা হয়।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস