উপকরণ
চালের গুঁড়ো, দুধ, মালাই, খেজুরের গুড়, নারকেল, ময়দা, চিনি।
প্রণালি
একটা মিক্সিং বোলে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রয়োজনমতো তরল করে নিতে হবে। এরপর ভেতরে পুর দেওয়ার জন্য ক্ষীরশা তৈরি করে নিন।
ভেতরের ক্ষীরশা তৈরি করতে ১ লিটার তরল দুধ জ্বাল দিন। তাতে ব্লেন্ড করা নারকেল ও মিহি করে রাখা চালের গুঁড়া দিয়ে দুধ ঘন হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। এবার চুলার আঁচ কমিয়ে আগে থেকে গুলিয়ে ঠান্ডা করে রাখা গুড় ধীরে ধীরে মিশিয়ে নিন। সব একসঙ্গে দেওয়ার পর অনবরত নাড়তে থাকুন যাতে পাতিলে লেগে না যায়। ঘন হয়ে এলে বুঝবেন ক্ষীর তৈরি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।
এবার চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ভালো করে গরম করে তাতে অল্প তেল বা ঘি দিয়ে ব্রাশ করে নিন। তারপর মাঝারি আকারের গোল চামচ দিয়ে ১ চামচ তরল আটার মিশ্রণ ফ্রাইপ্যানে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিন। দেখতে কিছুটা রুটির মতো হবে। এক-দেড় মিনিটের জন্য ঢেকে রাখুন। এক থেকে দেড় মিনিট পর ঢাকনা খুলে পিঠার এক পাশ থেকে ক্ষীরশা লম্বা করে দিয়ে ভাঁজ করে নিন। গরম ফ্রাইপ্যানে একটু গড়িয়ে নামিয়ে ফেলুন। বেশিক্ষণ ভাজলে পিঠা শক্ত হয়ে যাবে।