হোম > ছাপা সংস্করণ

মালালার দ্বিতীয় অধ্যায় শুরু

রয়টার্স

‘মানুষের কেন বিয়ে করতে হবে, তা আমি এখনো বুঝি না।’ গত জুলাইয়ে ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন ২৪ বছর বয়সী মালালা ইউসুফজাই। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নারী অধিকারকর্মী সেই মালালাই এবার বিয়ে করলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মালালা। যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামি রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়। গত মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় মালালা নিজেই বিয়ের খবর জানিয়েছেন।

নারীশিক্ষা বিস্তারে কাজ করায় ২০১২ সালে ১৫ বছর বয়সে তালেবানের হামলার শিকার হন তিনি। ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়। তখন থেকেই যুক্তরাজ্যে বসবাস করছেন মালালা। রয়টার্স

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে