হোম > ছাপা সংস্করণ

সদর দক্ষিণে শিক্ষার্থীদের টিকাদান শুরু

সদর দক্ষিণ প্রতিনিধি

সদর দক্ষিণ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

গত শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ ঘোষ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, সদর দক্ষিণের ৫৯টি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে তাঁরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস