হোম > পরিবেশ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

আজকের পত্রিকা ডেস্ক­

দিনাজপুরে বেলা গড়ালেই দেখা নেই সূর্যের। ছবি: আজকের পত্রিকা

পৌষ মাস আসার আগেই সারা দেশে শীতের আমেজ পুরোপুরি শুরু হয়েছে। তবে কাঁপন ধরানো শীত পড়েছে দেশের উত্তরাঞ্চলে। এর মধ্যে আজ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২, রাজশাহীতে ১২ দশমিক ৭, রংপুরে ১৩ দশমিক ৫, ময়মনসিংহে ১৪, সিলেটের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ২, খুলনায় ১৬, বরিশালে ১৫ দশমিক ৩, চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ সারা দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৭ মিনিটে।

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প