হোম > পরিবেশ

এবার ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকালের জোরালো ভূমিকম্পে ১০ জনের প্রাণহানির পর আজ শনিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প শুরু হয়।

রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা গতকালের ভূমিকম্পের সমান।

এর আগে সকালে ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত ভূমিকম্পের উৎস ছিল নরসিংদীর পলাশ। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।

গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টি, বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

মানুষের মতো প্রাণীরাও কি প্রতিশোধপরায়ণ হয়

কীটনাশক দেওয়া টমেটো খেয়ে কেনিয়ায় ১৫ হাতির মৃত্যু

বৃষ্টির পরিমাণ কমেছে, বাড়বে তাপমাত্রা

প্রচণ্ড গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

সারা দেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ, সবচেয়ে বেশি গুলশানে

ট্রাম্পের সীমান্তপ্রাচীরের পথে শতবর্ষী এই গাছ কি রক্ষা পাবে

বাঘ রক্ষায় ও পাচার রোধে সরকার জিরো টলারেন্সে: পরিবেশমন্ত্রী

দেশে বাঘ আছে ১২৫টি