হোম > পরিবেশ

শীতের কাঁপন লেগেছে শ্রীমঙ্গলে, তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। এর মধ্যে পঞ্চগড়ে শীতের বেশ দাপট চলছে। দেশের সর্ব উত্তরের এই জেলার তেঁতুলিয়া নভেম্বর মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে, যা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরাঞ্চলের মতো কয়েক দিন ধরে দেশের প্রায় স্থানে তাপমাত্রা কমে আসছে। আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় আজ সকাল ৯টার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১৫, রংপুরে ১৭ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ৫, চট্টগ্রামে ১৯, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী দুই দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে ২৯ নভেম্বর থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আজও ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী

ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

রাতে ৮ অঞ্চলের জন্য আবহাওয়া সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

বায়ুবিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে ফরাসি কোম্পানিকে ১০০ কোটি ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, বজ্রবৃষ্টির আভাস

ঈদের ছুটির শেষ দিনে আজ বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফেরা মানুষের ভোগান্তির আশঙ্কা

ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা

ঈদের সকালে সারা দেশেই মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বর্ষণ, ঢাকায় বিকেলেও বৃষ্টির পূর্বাভাস

দুপুরে ঢাকাসহ ১৬ জেলায় কালবৈশাখীর আভাস