হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প, উৎপত্তি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বঙ্গোপসাগরের গভীরে।

ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএসের তথ্যমতে, আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০ দশমিক ৫৬ উত্তর অক্ষাংশে ও ৯২ দশমিক ৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত বুধবার (২৬ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এ ছাড়া গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন।

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু

৮ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কখন আঘাত হানবে

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা