হোম > বিনোদন > সিনেমা

রাতাড্ডা উইথ তানভীর

সাবিলা বলবেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

স্টুডিওতে সাবিলা নূর ও তানভীর তারেক। ছবি: সংগৃহীত

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় নতুন আঙ্গিকে শুরু হচ্ছে জাগো এফএমের তারকা আড্ডাবিষয়ক অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন। আগের দুই সিজনে স্টুডিওতে বসে আড্ডা জমলেও নতুন সিজনে পরিবর্তন আসছে ধরনে। এই সিজনে বেশ কিছু পর্বের শুটিং হবে আউটডোরে। এরই মধ্যে বেশ কিছু পর্বের শুটিং হয়েছে। নতুন সিজন প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ১০টায়।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার নতুন সিজনের প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন সাবিলা। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক আগে একুশে টিভিতে আমার একটি শোতে তানভীর ভাইকে অতিথি করেছিলাম। এরপর তাঁর একটি অনলাইন শোতেও গিয়েছিলাম। কিন্তু স্টুডিও সেশনে এই প্রথম আমি তাঁর শোতে এলাম। রাতাড্ডা অনুষ্ঠানের একাধিক ক্লিপিংস আমি দেখেছি। উপস্থাপক ডিটেইল আর গভীর বিষয়ে আলোচনা করেন। তাই আমাদের আড্ডাটিও বেশ উপভোগ্য হয়েছে।’

এর আগের দুটি সিজনে তিন শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ছয় বছরে। নতুন সিজনের রাতাড্ডা কেমন হবে—জানতে চাইলে উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে বাঁধিনি আমরা। সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত দীর্ঘ ব্যাপ্তির সেলিব্রিটি শো। কোনো কোনোটির ব্যাপ্তি আড়াই থেকে তিন ঘণ্টার বেশি হয়েছে। মূলত আগত অতিথির জীবনদর্শন ও নানান বিষয়ে তাঁর মতামত তুলে ধরাই এই শোয়ের লক্ষ্য। এবারেও এর ব্যতিক্রম থাকবে না। এবারের কিছু পর্ব আউটডোরে বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শোতে কোনো ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না, বরং আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।’

অনুষ্ঠানটির প্রযোজক হাসান মোহাম্মদ জুবায়ের।

শাকিব খানকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

আমেরিকা ও ইউরোপে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’

শিল্পী ও নির্মাতাদের ক্ষোভ, নীরব চলচ্চিত্র সংগঠনগুলো, মানববন্ধনে রুমিন ফারহানা

ঈদের সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’

ঈদ উপলক্ষে মুক্তি পেল আট সিনেমা

অনীক দত্তকে নিয়ে নওশাবা, ‘আমাদের সম্পর্ক ছিল বাবা-মেয়ের মতো’

সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর নির্মাতা অনীক দত্তের রহস্যমৃত্যু

‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনো বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স