হোম > বিনোদন

‘দিস ইজ আস’ খ্যাত অভিনেতা রন সেফাসের মৃত্যু

‘দিস ইজ আস’ খ্যাত হলিউড অভিনেতা রন সেফাস জোনস মারা গেছেন। ফুসফুসের সমস্যায় ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বিবিসি।

রন সেফাসের পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেই কারণেই মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা।
 
ছোট পর্দার অভিনেতা হিসেবে অনেকেরই অত্যন্ত পছন্দে ছিলেন রন সেফাস। ‘নুয়োরিকান পোয়েটস ক্যাফে’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ছোট পর্দায় কাজ করলেও রন সেফাসের আসল পছন্দের জায়গা ছিল মঞ্চ। থিয়েটার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। সম্প্রতি মঞ্চও তাঁকে বেশ কয়েকটি পুরস্কার এনে দেয়।

তবে রন সেফাসের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘দিস ইজ আস’। টিভি সিরিজটির উইলিয়াম হিলের চরিত্রে অভিনয় তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। এটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছিল। ‘দিস ইজ আস’-এ অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারও পেয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন রন সেফাস। তাঁর চিকিৎসাও চলছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু সেই চিকিৎসায় তিনি কখনো পুরোপুরি সুস্থ হননি। কখনো ভালো থাকতেন, তার পরে আবার অবস্থার অবনতি হতো। এরপর তাঁর পুরো ফুসফুসই প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের পরামর্শে ২০২০ সালে দুটো ফুসফুসই প্রতিস্থাপিত হয় রন সেফাসের। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই অভিনেতা। শেষ পর্যন্ত সেই ফুসফুসের সমস্যাই কেড়ে নিল তাঁর প্রাণ।

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক