হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

‘আঁতকা’, ‘তস্করি’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক

‘আগাথা ক্রিস্টিস সেভেন ডায়ালস’ সিরিজের দৃশ্য

আঁতকা (বাংলা সিরিজ)

  • মুক্তি: চরকি (১৫ জানুয়ারি)
  • অভিনয়: আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সুনেরাহ, আরশ খান প্রমুখ
  • গল্পসংক্ষেপ: বিদেশ থেকে পাকাপাকিভাবে দেশে ফিরে আসে আরশ অভিনীত চরিত্রটি। নিজেদের পরিত্যক্ত একটি বাড়িতে সেলুন খুলতে চায় সে। সেখানে গিয়ে এক যুবকের দেখা পায়, যাকে ভূত ভেবে পালিয়ে আসে। শেষ পর্যন্ত ভয়কে জয় করতে পারলেও বাধা হয়ে দাঁড়ায় পরিবারের অজানা অতীত।

তস্করি: দ্য স্মাগলার্স ওয়েব (হিন্দি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৪ জানুয়ারি)
  • অভিনয়: ইমরান হাশমি, অমৃতা খানভিলকর, শারদ কেলকার প্রমুখ
  • গল্পসংক্ষেপ: বিমানবন্দরের অসাধু কর্মকর্তাদের সহায়তায় নানা কৌশলে পাচার হয় সোনা থেকে শুরু করে নানা পণ্য। চোরাচালানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় কাস্টমস কর্মকর্তা অর্জুন আর তার টিম। মুম্বাই থেকে মিলান কিংবা ব্যাংকক—বিশ্বব্যাপী চোরাচালানের সিন্ডিকেট আরও অভিনব কৌশলের আশ্রয় নেয়।

পোল টু পোল উইথ উইল স্মিথ (ডকু সিরিজ)

  • মুক্তি: জিওহটস্টার (১৪ জানুয়ারি)
  • গল্পসংক্ষেপ: সাত মহাদেশজুড়ে উইল স্মিথের ১০০ দিনের অভিযান। জীবনের অজানা সত্যগুলো আবিষ্কারের জন্য তাঁর শিক্ষকের পরামর্শে এ অভিযানে নামেন উইল স্মিথ। দক্ষিণ মেরুতে স্কিইং করা, বিশালাকারের অ্যানাকোন্ডা ধরা, পাহাড়ে ওঠা, উত্তর মেরুর বরফের নিচে ডুব দেওয়া—শত দিন ধরে অবিশ্বাস্য সব চ্যালেঞ্জের মুখে ঠেলে দেন নিজেকে।

আগাথা ক্রিস্টিস সেভেন ডায়ালস (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৫ জানুয়ারি)
  • অভিনয়: মিয়া ম্যাককেনা-ব্রুস, হেলেনা বোনহ্যাম কার্টার, মার্টিন ফ্রিম্যান
  • গল্পসংক্ষেপ: ১৯২৫ সালের ইংল্যান্ডের পটভূমিতে নির্মিত হয়েছে এই রহস্যময় গল্প। একটি পার্টিতে দেখানো প্রাঙ্কের রহস্য সমাধান করতে নামে লেডি আইলিন ব্রেন্ট। কিন্তু এই অনুসন্ধান তাকে নিয়ে যায় আন্তর্জাতিক গুপ্তচরদের বিপজ্জনক জগতে। উন্মোচন হয় এক ভয়ংকর চক্রান্ত।

১২০ বাহাদুর (হিন্দি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (১৬ জানুয়ারি)
  • অভিনয়: ফারহান আখতার, রাশি খান্না প্রমুখ
  • গল্পসংক্ষেপ: ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘১২০ বাহাদুর’। চীনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও ১২০ জন ভারতীয় সেনা কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিল, সেই বীরত্বের গল্প ফুটে উঠেছে রজনীশ ঘাই পরিচালিত এ সিনেমায়।

টম-জেনডায়ার বিয়ের খবর

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

অভিনেত্রী নূতনের আক্ষেপ

স্ত্রীর আত্মহত্যায় অভিনেতা আলভীর নামে মামলা

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা