হোম > বিনোদন > টেলিভিশন

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘আনন্দমেলা’য় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী । ছবি: বিটিভির সৌজন্যে

রোজার ঈদ উপলক্ষে এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ-গান ও কমেডিতে সাজানো এবারের আনন্দমেলা। গতবারের মতো এবারও উপস্থাপনায় রয়েছেন মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে থাকছেন ইরফান সাজ্জাদ। ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে আনন্দমেলা।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ তারকাদের নৃত্য পরিবেশনা। নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাঁদের পরিবেশনা সাজানো হয়েছে নতুন কোরিওগ্রাফিতে।

এবার আনন্দমেলায় গান শোনাবেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্‌সি, নাসির ও চিরকুট ব্যান্ড। তাঁরা গেয়ে শোনাবেন তাঁদের জনপ্রিয় গানগুলো। এ ছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো।

দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতে ‘রমজানের ঐ রোজার শেষে’, বিশেষ জিঙ্গেল ও নাটিকা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। প্রযোজকেরা আশা করছেন এবারের ঈদে দর্শকদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো আনন্দমেলা।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা