হোম > বিনোদন > হলিউড

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

আজকের পত্রিকা ডেস্ক­

সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি। ছবি: সংগৃহীত

হলিউডের ডলবি থিয়েটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল ১৫ মার্চ বসেছিল ৯৮তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। জমকালো এই আয়োজনে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি। ছবিটির প্রযোজক অ্যাডাম সমনার, সারা মারফি ও পল থমাস অ্যান্ডারসন।

এছাড়া ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা কাস্টিং ডিরেক্টরের পুরস্কার জিতেছেন ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস। অস্কারের এই আসরে প্রথমবারের মতো দেওয়া হলো পুরস্কারটি।

পাশাপাশি এই চলচ্চিত্রে সেরা ফিল্ম এডিটিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন অ্যান্ডি জারগেনসেন।

সেরা অভিনেতা-অভিনেত্রী

‘হ্যামনেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই বিশেষ সম্মাননা অর্জন করলেন তিনি।

অন্যদিকে, ‘সিনারস’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান।

একই সিনেমার জন্য অস্কারের ইতিহাসে প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন অটাম ডুরাল্ড আরকাপাউ।

এবারের অস্কারে আরও একটি দারুণ ঘটনা ঘটেছে। প্রায় শতবর্ষের ইতিহাসে ষষ্ঠবারের মতো সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগে টাই বা যৌথ জয়ের ঘটনা ঘটেছে। এই বিভাগে পুরস্কার ভাগ করে নিয়েছে ‘দ্য সিঙ্গারস’ ও ‘টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা’।

রেড কার্পেটে এবারও ছিল তারকার মেলা। কাস্টম শ্যানেল পোশাকে নজর কেড়েছেন সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত রোজ বার্ন। অন্যদিকে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর তারকারাও।

দুইবারের অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী ও আন্দোলনকর্মী জেন ফন্ডা এবারের আসরের প্রশংসা করে একে ‘অত্যন্ত রোমাঞ্চকর’ বলে অভিহিত করেছেন। এ বছরের অনুষ্ঠানে প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে ‘চমৎকার’ বলে অভিহিত করেন তিনি।

বিবিসিকে তিনি বলেন, ‘জেসি জিতেছে বলে আমি খুবই খুশি। হ্যামনেট ছবিটি আমার দারুণ লেগেছে।’ তিনি আরও বলেন, এ জয়ই ছিল অনুষ্ঠানের ‘সবচেয়ে বড় আকর্ষণ’।

সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়া জেসি বাকলির অভিনয়কে ‘বন্য’ ও ‘আত্মার গভীর থেকে উঠে আসা’ বলে অভিহিত করেন।

এছাড়া প্রথম নারী সিনেমাটোগ্রাফারের অস্কার জয়কেও তিনি সাধুবাদ জানান তিনি।

৯৮তম অস্কারের বিশেষ ৫টি মুহূর্ত

১. জনপ্রিয় ছবির অভিনেতাদের পুনর্মিলন

মঞ্চে উপস্থাপক হিসেবে হাজির হয়ে স্মৃতিকাতরতা জাগিয়ে তুলেছেন ‘ব্রাইডসমেইডস’ এবং ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের অভিনয়শিল্পীরা। প্রিয় তারকাদের এই পুনর্মিলন দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।

২. বিরল টাই

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘দ্য সিঙ্গারস’ এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা’ যৌথভাবে পুরস্কার পেয়েছে। ২০১৩ সালের পর এবারই প্রথম অস্কারে কোনো বিভাগে টাই হলো।

৩. দীর্ঘ ও আবেগঘন ‘ইন মেমোরিয়াম’

গত এক বছরে প্রয়াত হওয়া অভিনয়শিল্পী রব রাইনার, ক্যাথরিন ও’হারা এবং রবার্ট রেডফোর্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রেডফোর্ডকে স্মরণ করে গান পরিবেশন করেন বারব্রা স্ট্রাইস্যান্ড।

৪. মাইকেল বি জর্ডানের চমক

‘সিনারস’ তারকা মাইকেল বি জর্ডান সেরা অভিনেতার পুরস্কার পাবেন, তা অনেকেই আশা করেননি। জর্ডান নিজেও অবাক হয়েছেন। পুরস্কার গ্রহণের সময় তিনি জানান, তাঁর বাবা এই অনুষ্ঠান দেখতে ঘানা থেকে এসেছেন।

৫. হাভিয়ের বারদেমের ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

অস্কারের অনুষ্ঠানটি সাধারণত অরাজনৈতিক হলেও ব্যতিক্রম ছিলেন অভিনেতা হাভিয়ের বারদেম। একটি পুরস্কার উপস্থাপনের সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে তিনি ‘নো টু ওয়ার’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা