হোম > বিনোদন

বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি: বুরাক ঔজচিভিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের অভিনেতা বুরাক ঔজচিভিতের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে। তবে বাংলাদেশে অনেক পাগল ভক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা নিজেই। বুরাক ঔজচিভিত বলেন, ‘আমি পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। কিন্তু বাংলাদেশের মতো এত পাগল ভক্ত আর কোথাও দেখিনি।’ 

আজ রোববার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিঙ্গার বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

বুরাক ঔজচিভিত আরও বলেন, ‘আমি যার সঙ্গেই কাজ করি না কেন, সেখানে বিশ্বস্ততা প্রয়োজন। বেকো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর এই বিশ্বস্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিঙ্গার বেকো হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি।’ 

সংবাদ সম্মেলনে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আচেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত’ শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয়। রূপান্তরের এই ধারাবাহিক প্রক্রিয়া শুরু করার পর বুরাক ঔজচিভিত বেশ কিছু ক্রিয়েটিভ কমিউনিকেশনে অংশ নিয়ে এই যাত্রার সহযোগী হন। 

আয়োজনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ ও আর্চেলিকের সাউথ এশিয়া রিজওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হানদান আবদুররাহমানোগলু।

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

আজ শিল্পকলা একাডেমিতে হ‌ুমায়ূন আহমেদ স্মরণ

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

শরৎচন্দ্রের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী