হোম > বিনোদন

নববর্ষের শুরুতে ‘খনা’ নাটকের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

বটতলা বলছে, খনা এমন এক নাটক, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, এর বড় প্রমাণ এই নাট্যকাহিনি। প্রজন্মান্তরে চলা যে কৃষিজ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান, সেই গল্প খোঁজা হয়েছে। পাশাপাশি খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করায় দর্শকদের।

নির্দেশকের ভাষায়, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে ‘খনা’ এমনই এক প্রযোজনা, যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। বাংলা নববর্ষ ১৪৩২–এর শুরুতে ‘‘খনা’’র মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদ্‌যাপনেরও উপলক্ষ।’

ছবি: সংগৃহীত

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। মঞ্চ ও আলো করেছেন আবু দাউদ আশরাফী, সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল, পোশাকে তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রপসে হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী। অভিনয়ে কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের প্রমুখ।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

অভিনেত্রী নূতনের আক্ষেপ

স্ত্রীর আত্মহত্যায় অভিনেতা আলভীর নামে মামলা

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

আবার ‘পথের প্যাঁচালী’ নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস