হোম > বিনোদন

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রজ্ঞাপন পেয়েছি। কিন্তু আমি কী দায়িত্ব পাচ্ছি সে বিষয়টি যেহেতু এখনো জানতে পারিনি, তাই আপাতত এ বিষয়ে কিছুই জানাতে পারছি না।’ 

প্রজ্ঞাপন জানানো হয়, জ্যোতিকা জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 

জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’