হোম > বিনোদন > সিনেমা

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরীমনি ও কর্তৃপক্ষকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরীমনি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।

১৬ নভেম্বর শনিবার যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাঁকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

পরীমণি। ছবি: সংগৃহীত

শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরীমণি। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাঁকেও। এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’ পরে সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।

পরীমণি। ছবি: সংগৃহীত

এ ঘটনা নিয়ে শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’