হোম > বিনোদন

বলিউডের ‘আইকনিক’ সিনেমা আসছে নেটফ্লিক্সে, যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বলিউডপ্রেমীদের জন্য এক দারুণ খবর! কিংবদন্তি প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) সঙ্গে গাঁটছড়া বাঁধল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নতুন এই চুক্তির মাধ্যমে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক সিনেমাগুলো বিশ্বের ১৯০টিরও বেশি দেশের দর্শকদের জন্য তুলে ধরা হবে।

নেটফ্লিক্স জানিয়েছে, উৎসব ও বিশেষ দিনের সঙ্গে মিল রেখে ধাপে ধাপে এই সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে। এটি ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য উদ্‌যাপনেরই অংশ। তালিকার শুরুতেই রয়েছে সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সিনেমাগুলো।

২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর ৯টি আইকনিক সিনেমা দিয়ে স্ট্রিমিং শুরু করবে নেটফ্লিক্স। এই তালিকায় আরও আছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মোহাব্বতে, দিল তো পাগল হ্যায়, বীর-জারা ও চাক দে! ইন্ডিয়ার মতো জনপ্রিয় সিনেমা।

এরপর ২৭ ডিসেম্বর সালমান খানের ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর তিনটি ব্লকবাস্টার—এক থা টাইগার, সুলতান ও টাইগার জিন্দা হ্যায় এই প্ল্যাটফর্মে আসবে।

এ ছাড়া পুরোনো দিনের ছবির অনুরাগীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ১৪ নভেম্বর থেকে দর্শকেরা যশ রাজ ফিল্মসের চিরসবুজ ক্লাসিকগুলো দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে—চাঁদনি, কাভি কাভি, বিজয়, লামহে ও সিলসিলা।

৫ ডিসেম্বর থেকে একটি ডেডিকেটেড কালেকশনে আসছে রণবীর সিংয়ের হিট সিনেমাগুলো। তালিকায় রয়েছে—ব্যান্ড বাজা বারাত, লেডিস ভার্সেস রিকি বহল, কিল দিল, বেফিকরে ও গুন্ডে।

এ ছাড়াও ১২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রতিদিন দুটি করে যশ রাজ ফিল্মসের মোট ৩৪টি টাইটেল স্ট্রিমিং করা হবে। এই ছবিগুলোর মধ্যে রয়েছে—বান্টি অউর বাবলি, হাম তুম, থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক, মুঝসে দোস্তি করোগে ও তা রা রাম পাম।

এই সিনেমাটিক উদ্‌যাপন আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত চলবে। এর মধ্যে থাকবে নভেম্বরের ২৮ তালিখে ধুম ট্রিলজি, জানুয়ারির ২২ তারিখে মর্দানি সিরিজের ছবিগুলো।

৭ ফেব্রুয়ারি (ভ্যালেন্টাইন সপ্তাহ) রোমান্টিক কালেকশন হিসেবে মুক্তি পাবে সাথিয়া, ইশকজাদে, বাচনা অ্যায় হাসিনো ও সালাম নমস্তে।

এই অংশীদারিত্বকে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করে নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল বলেন, ‘আমাদের লক্ষ্য যশ রাজ ফিল্মসের ‘দ্য রোমান্টিকস’ থেকে শুরু করে কালজয়ী ব্লকবাস্টারগুলো দর্শকদের কাছে নিয়ে আসা। আমরা ভারতীয় সিনেমার গল্পের গভীরতা, বৈচিত্র্য এবং আবেগ তুলে ধরতে আমাদের প্রতিশ্রুতি আরও গভীর করছি।’

অন্য দিকে, যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘আমরা ভাগ্যবান, ৫০ বছরেরও বেশি সময় ওয়াইআরএফ তার আইকনিক গল্পের মাধ্যমে ভারতীয় সিনেমার হৃদয় ও আত্মাকে রূপ দিতে পেরেছে। সিনেমার এই ঐতিহ্যের ধারাবাহিকতা নেটফ্লিক্সে নিয়ে আসার ফলে বিশ্ব ওয়াইআরএফের সিনেমার মাধ্যমে ভারতের সংস্কৃতি ও সংগীতের অভিজ্ঞতা লাভ করতে পারবে।’

আজ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

অণিমা রায়ের সঞ্চালনায় ‘অণিমার গানঘর’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

লাক্স সুপারস্টার ট্রফি পাওয়া যাচ্ছে না, তদন্তে ‘ওসি হারুন’ ও আরিফিন শুভ

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান