হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

লোকনাট্য উৎসব দিয়ে শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি শুরু

সিরাজগঞ্জে লোকনাট্য উৎসবে গম্ভীরা পরিবেশন করে রাজশাহীর বাঁচার আশা গম্ভীরা দল। ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

লোকনাট্য উৎসব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি। একাডেমির আয়োজনে জানুয়ারি মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারা দেশে চলবে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ের নানান কর্মসূচি। ১ জানুয়ারি থেকে থেকে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১ জানুয়ারি শনিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয় তিন দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’। উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।

‘মহিষাসুর বধ’ পালার পোস্টার। ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

উদ্বোধনী দিনে গম্ভীরা পরিবেশন করে রাজশাহীর বাঁচার আশা গম্ভীরা দল এবং মাদার পীরের গান পরিবেশন করে পঞ্চতারা মাদার পীরের দল। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘আলকাপ’ পরিবেশন করে রাজশাহীর শিল্পীরা এবং ‘কবি গান’ পরিবেশন করে সিরাজগঞ্জের শিল্পীরা। ৩ জানুয়ারি সমাপনী দিনে আঞ্চলিক গীত পরিবেশন করে রাজশাহীর শিল্পীরা এবং ভাসানযাত্রা পরিবেশন করে বগুড়ার শিল্পীরা।

এ ছাড়া, গতকাল ৩ জানুয়ারি নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব। আজ ৪ জানুয়ারি ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব। বেলা ২টা ৩০ মিনিটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বগাউড়ায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদ্‌যাপন উপলক্ষে মঞ্চায়ন হবে ‘মহিষাসুর বধ’ পালা। ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল।

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক