হোম > বিনোদন

ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪ সিনেমা

কলকাতা প্রতিনিধি

এবার ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র, যার মধ্যে খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে একটি চলচ্চিত্রও আছে।

আগামী ২০ নভেম্বর ভারতের সমুদ্রনগরী গোয়ায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসর।

২৮ নভেম্বর এই উৎসব শেষ হওয়ার আগে ২৫টি কাহিনিচিত্র ও ২০টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এর মধ্যে হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে তৈরি ‘নকশীকাঁথার জমিন’ ছাড়াও রয়েছে সুমন পরিচালিত ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু নির্মিত ‘পাতালঘর’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’।

এ ছাড়া উৎসবে পশ্চিমবঙ্গেরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ দুটি হচ্ছে কাহিনিচিত্র বিভাগে অরিন্দম শীল পরিচালিত মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র ‘মহানন্দা’ এবং অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’।

অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় অপূর্বর কনসার্ট

নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম

নিউ জিনসের চুক্তি ঘিরে বিতর্ক

বিপ্লব ও সংহতি দিবসে বিটিভির আয়োজন

ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান

মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবে ৭ ব্যান্ড

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

স্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্ট

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন