হোম > বিনোদন

আজ ‘কোর্ট মার্শাল’–এর ২৫০তম মঞ্চায়ন

তিন দশকের যাত্রায় নাটক ‘কোট মার্শাল’-এর ২৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে ঢাকার মঞ্চে। ‘থিয়েটার আর্ট ইউনিট’ প্রযোজিত নাটকটির প্রদর্শনী হবে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে। ভারতীয় লেখক স্বদেশ দীপকের লেখা নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।

বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ হয় ১৯৯৩ সালের ৪ মার্চ। এর পর থেকে তিন দশক ধরে দেশ-বিদেশের মঞ্চে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটকটির প্রদর্শনী হয়ে আসছে। নাটকটির ১২টি চরিত্রের এই নাটকে ৩০ বছরে প্রায় ৬০ জন অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মাহবুব আজকের পত্রিকাকে জানান, ‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তির দ্বন্দ্বই ‘কোর্ট মার্শাল’। ২৫০তম মঞ্চায়ন আমাদের জন্য অনেক আনন্দের ও গর্বের।’

‘কোর্ট মার্শাল’ নাটকের প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন এস এম সোলায়মান, আজিজুস সামাদ, শেখ নাজিম, চন্দন রেজা, রাশেদুল হাসান, মোহাম্মদ বারী, সুমন আহম্মেদ, কামাল রায়হান, মাসুম, কামরুল ইসলাম, প্রশান্ত হালদার। আর ২৫০তম মঞ্চায়নে অভিনয় করবেন চন্দন রেজা, ফেরদৌস আমিন, রাকিবুল হাসান, আশরাফ কবির, সেলিম মাহবুব, নাহিদ সুলতানা, স্বাধীন শাহ, আবু সুফিয়ান, হাসনাত প্রদীপ ও সজল চৌধুরী।

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক