হোম > বিনোদন > টেলিভিশন

মোশাররফ করিম ও মিমের নতুন ধারাবাহিক ‘শাদী মোবারক’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মোশাররফ করিম ও মিম চৌধুরী। ছবি: সংগৃহীত

অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত কয়েকটি নাটক দর্শকপ্রিয় হয়েছে। সেই বিবেচনায় পরিচালক শামীম জামান এবার তাঁদের নিয়ে নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটিতে মোশাররফ করিম ও মিম অভিনয় করছেন স্বামী–স্ত্রীর ভূমিকায়। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মিমের সঙ্গে আগেও কাজ করেছি। সে ভালো অভিনয় করে এবং আরও ভালো করার চেষ্টা আর আগ্রহ আছে তার। তার সঙ্গে নতুন ধারাবাহিকে কাজ করলাম। নিশ্চয়ই ভালো লাগবে সবার।’

‘শাদী মোবারক’ ধারাবাহিকে মোশাররফ করিম ও মিম চৌধুরী। ছবি: সংগৃহীত

মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাই একজন বড় মাপের অভিনেতা। খুবই এনার্জেটিক এবং ন্যাচারাল অভিনয় করেন তিনি। তাঁর সঙ্গে অভিনয় করাটা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আমি মনে করি, তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠান। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। শাদী মোবারকে আমরা স্বামী–স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। শামীম জামান ভাই ভীষণ খুঁতখুঁতে একজন পরিচালক। খুঁটিনাটি বিষয়গুলোও অভিনেতার কাছ থেকে আদায় করে ছাড়েন তিনি। শাদী মোবারকের গল্পটাও খুব সুন্দর। সবার ভালো লাগবে।’

নির্মাতা শামীম জামান জানিয়েছেন, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।

সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে মোশাররফ করিমের গাওয়া সিনেমার গান ‘ভালো ভালো লাগে না’। ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন মোশাররফ করিম। গানটির কথা এবং সুরও করেছেন মোশাররফ করিম।

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’