হোম > বিনোদন > টেলিভিশন

প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে অভিনেতা আলভীর অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইকরা ও আলভী। ছবি: সংগৃহীত

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সমালোচিত হচ্ছেন যাহের আলভী। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর নামে মামলাও হয়েছে। তবে ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টে স্ত্রী ইকরাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন অভিনেতা। কয়েক দিনের মধ্যেই বদলে গেল তাঁর সুর। এবার প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, একাধিক বিয়ে, মাদক গ্রহণসহ নানা অভিযোগ তুললেন যাহের আলভী।

গত শুক্রবার ফেসবুক পোস্টে যাহের আলভী দাবি করেন, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দিন ইকরা তাঁর বন্ধুদের নিয়ে পার্টি করেছিলেন বাসায় এবং সেখানে মদ্যপানও হয়েছিল। এমনকি আত্মহত্যার ঘটনার আগের দিন ইকরা তাঁর সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তাই পোস্টমর্টেম রিপোর্ট যেন কোনোভাবেই পরিবর্তন না করা হয়—সে বিষয়ে নজর রাখার আহ্বান জানান আলভী। তাঁদের বাসার ড্রইং-কাম-ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার এক্সেস তাঁর কাছে ছিল না, সেটি ইকরার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। বর্তমানে ইকরার ফোন পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ওই তিন দিনের ফুটেজ যেন কোনোভাবেই মুছে না যায়—এ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দীর্ঘ ওই পোস্টে দাম্পত্যজীবন ও অতীত নিয়েও কথা বলেন আলভী। অভিনেতা জানান, ২০১০ সালে তাঁরা পালিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পেলে একসময় ইকরাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ইকরা সেই সম্পর্ক থেকে ফিরে এসে আবার তাঁর সঙ্গে সংসার শুরু করেন এবং তিনি তাঁকে ক্ষমা করে গ্রহণ করেন। আলভী আরও দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব‍্যাচের নাবিদ নামের এক ব্যক্তির সঙ্গে ইকরার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

আলভী আরও দাবি করেন, বিভিন্ন মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা ও কর্মক্ষেত্রের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি বিপদে পড়তে পারেন। এমনকি তাঁকে অন্যায়ভাবে ফাঁসানোর আশঙ্কাও প্রকাশ করেন আলভী।

স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগের পর আবারও কটাক্ষের মুখে পড়েছেন আলভী। শোবিজের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষেরাও মনে করছেন, নিজেকে বাঁচানোর জন্য প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসা থেকে ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সময় নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন আলভী। ইকরার মৃত্যুর পর সেই নাটকের কলাকুশলীরা নেপাল থেকে ফিরলেও এখনো দেশে আসেননি আলভী।

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

এডিটিংয়ে ‘রাক্ষস’, এ সপ্তাহে আসবে টিজার

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

শততম প্রদর্শনীতে বটতলা নাট্যদলের ‘খনা’ নাটক

ওটিটিতে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা

শেষ হচ্ছে ধারাবাহিক ‘দেনা পাওনা’, ঈদে বিশেষ পর্ব

অস্কারে হলিউড তারকাদের সঙ্গে প্রিয়াঙ্কার নাম

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

দর্শকদের স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত