হোম > বিনোদন

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

এলাকার দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় ইসমাইলের দুই হাত কেটে নেয় সন্ত্রাসীরা। হাত না থাকার যন্ত্রণা নিয়ে জীবন পার করতে থাকে সে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে, মানুষের জীবনে হাতের কত প্রয়োজন।

একসময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই রাজি হয় না। মায়ের হাতটাকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে ইসমাইল।

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘হাত’। ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিটিভিতে নাটকটি প্রচারিত হবে আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা