হোম > বিনোদন > টেলিভিশন

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

বিরতি শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে অভিনয় করেছেন একাধিক নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।

আনিকা কবির শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তাঁর গল্পগুলো সমসাময়িক হয়। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সব সময় ভালো লাগে। দর্শকের কাছে অনুরোধ থাকবে নাটক ও নাচের অনুষ্ঠানে আমার পারফরম্যান্স উপভোগ করার জন্য।’

বিজ্ঞাপনেও ব্যস্ত সময় কাটছে শখের। কিছুদিন আগে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। শখ জানান, ঈদের পরেই তিনি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হবেন, নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।

লড়াই হবে পাঁচ সিনেমার

বিটিভির ঈদ আড্ডা অনুষ্ঠানে চিত্রনায়িকা ববিতা

মারা গেছেন অভিনেতা শামস সুমন

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত