হোম > শিক্ষা > ক্যাম্পাস

বোবা প্রাণীর নিঃস্বার্থ বন্ধু ফাতিমা

তাহমিদ হাসান

সাভারের অদূরে সবুজে ঘেরা গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে মানুষের পাশাপাশি রয়েছে প্রাণ-প্রকৃতির সহাবস্থান। এর মধ্যে কুকুর-বিড়াল অন্যতম। শিক্ষক-শিক্ষার্থীদের স্নেহে তারা বড় হয়। তবে ছুটির দিনে জনশূন্য ক্যাম্পাসে যখন খাবার জোটে না, তখন তাদের একমাত্র ভরসা হন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ফাতিমা ফেরদৌস।

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর—এটি যেন ধারণ করে এগিয়ে চলেছেন ফাতিমা। সবার ঘরমুখী হওয়ার সময় তিনি ছুটে যান ক্যাম্পাসের এসব অবলা প্রাণীর খোঁজে। ছুটির দিনগুলো কাটে তাঁদের খাবার সরবরাহ ও অসুস্থ প্রাণীদের চিকিৎসা নিশ্চিত করেই। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ফাতিমার উপস্থিতি তাই এক মানবিক আবেগের প্রতিচ্ছবি।

ফাতিমা জানালেন, প্রাণীর প্রতি তাঁর এই টান নতুন নয়; শিকড় রাজবাড়ীতে। সেখানে কোনো ভেটেরিনারি চিকিৎসাকেন্দ্র না থাকায় নিজের পালিত বিড়ালটি চিকিৎসার অভাবে হারাতে হয়েছিল তাঁকে। সে হতাশাই তাঁকে দৃঢ় সিদ্ধান্ত দেয় —চোখের সামনে আর কোনো প্রাণীকে চিকিৎসার অভাবে মরতে দেবেন না। তখন থেকে যেখানে থেকেছেন, সেখানেই অবলা প্রাণীর বন্ধু হয়ে ওঠার চেষ্টা করেছেন।

ফাতিমা বলেন, ‘শুধু খাবার খাওয়ানোই নয়, সামাজিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নিয়মিত বিড়াল এডপশন করি, চিকিৎসার ব্যবস্থা করি। অসংখ্য বিড়ালকে সুস্থ করেছি।’ প্রতিদিনই শোনেন নানা কথা, ‘মানুষ খেতে পারে না, আর তুমি এত কুকুর-বিড়াল খাওয়াও।’ তবে সেসব তাঁকে থামাতে পারে না।

ফাতিমা মনে করেন, ভেটেরিনারির শিক্ষার্থী হওয়ায় তিনি কিছু সুবিধা পান। সহপাঠীরা একই বিষয়ে পড়ায় সহযোগিতাও মেলে; শিক্ষকেরা পরামর্শ দেন, পাশে থাকেন।

সবাইকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ভেটেরিনারি টিচিং হসপিটালের রেসিডেনশিয়াল ভেটেরিনারি সার্জন রুহুল। গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক জহিরুল ইসলাম খান বলেন, ‘ফাতিমার কাজ সত্যিই প্রশংসার যোগ্য। তবে এ কাজে সবার অংশগ্রহণ জরুরি।’

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি