হোম > শিক্ষা > ক্যাম্পাস

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আমিরুল ও আবিদ

ক্যাম্পাস ডেস্ক 

সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবিদ হোসেন স্মরণ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর আমিরুল ইসলাম, আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের মো. আবিদ হোসেন স্বরণ।

গতকাল ১ সেপ্টেম্বর (সোমবার) কলেজের অফিসরুমে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন।

মোট ২৫ জন ভোটারের মধ্যে ২১ জন ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনবাণীর নাজমুল খান সুজন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন একুশে টিভির আরিফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার মো. যোবায়ের এবং দৈনিক মানবকণ্ঠের ফেরদৌস সাগর।

নবগঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন—সহসভাপতি ভোরের ডাকের লিখন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাহিমা বেগম স্মৃতি বুলেটিন বার্তা, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম দৈনিক খবর সংযোগ, অর্থ সম্পাদক মো. পলাশ মিয়া দীপ্ত বার্তা, দপ্তর সম্পাদক মো. শাহরিয়ার আজিম ঢাকা ওয়াচ২৪.কম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার দৈনিক আমাদের মাতৃভূমি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—লামিস তাসনিম জুহা প্রতিদিনের খবর, মো. মাহমুদুল হাসান তাফির ( দৈনিক স্বদেশকণ্ঠ) আল আমিন মোহ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন।

সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং একসঙ্গে থেকে সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য ও পেশাদারিত্ব অটুট রাখতে আমরা নিরলসভাবে কাজ করব।’

সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, ‘এই পদ আমার জন্য গৌরবের, পাশাপাশি বড় দায়িত্বও। সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সহযোগিতা পেলে সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান সদস্য এবং কলেজের অন্য শিক্ষকেরা। তাঁরা নতুন কমিটির সফলতা ও ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা