হোম > শিক্ষা > ক্যাম্পাস

টিএসসিতে পাস কার্ড ছাড়া ২ ‘মিডিয়াকর্মী’ আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ‘ভুয়া সাংবাদিক’ সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যাবেলায় আমরা জানতে পারি, এক মেয়েকে ধাক্কা দিয়েছেন এক ছেলে। পরে তাঁকে সেভ করার জন্য আরও একজন আসেন। তিনি নিজেকে “মিডিয়াকর্মী” পরিচয় দেন। আমরা দেখতে পেলাম, তাঁর কাছে পাস কার্ড নেই। তাঁর সহকর্মীরও পাস কার্ড নেই।

‘তখন আমরা তাঁকে কোশ্চেন করতে থাকি। তিনি কোনো ধরনের সঠিক তথ্য দিতে পারেন নাই। আমরা সন্দেহ প্রকাশ করি, তিনি শিবিরের এজেন্ট হতে পারেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের নিয়ে গেছে।’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

ববি উপাচার্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার দিনই র‍্যাগিংয়ে নাজেহাল অর্ধশত শিক্ষার্থী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা