হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রথমবারের মতো আয়োজিত হলো টেড-এক্স বিইউপি

ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপির) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেড-এক্স বিইউপি’। গত ১ জুন শনিবার, ‘অগ্রণী দৃষ্টিভঙ্গি’—এই প্রতিপাদ্য নিয়ে বিইউপি অ্যাকাউন্টিং ফোরামের উদ্যোগে এবং মংক মানি পিটিওয়াই এলটিডির সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 

৩০০ শিক্ষার্থীর উপস্থিতিতে ৭ জন বক্তা বক্তব্য দেন। বক্তারা হলেন ডিবেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাজিদ আসবাত খন্দকার, ১৭৩টি দেশ ভ্রমণ করে আসা নাজমুন নাহার, পাঠাওয়ের কো-ফাউন্ডার হুসেইন এম ইলিয়াস, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, স্টার্টআপ অ্যাডভাইজর মির্জা সালমান হোসেন বেগ, ড্রিপের কো-ফাউন্ডার স্যামুয়েল মুরসালিন এবং সংগীতশিল্পী জন কবির। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডিন অব ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, এনডিসি, পিএসসি। 

টেড-এক্স হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বক্তৃতা অনুষ্ঠান। এখানে সফল ব্যক্তিরা এসে কথা বলেন। বিভিন্ন দেশের বিভিন্ন শহরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে টেড আয়োজিত হয়ে থাকে। বিশ্ববিখ্যাত সব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, স্টিফেন হকিং, ইলন মাস্ক, স্যাম বার্নস, শাহরুখ খানসহ আরও অনেকে।

টেড-এক্স বিইউপির অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীরা জনপ্রিয় সংগীতশিল্পী জন কবিরের গান উপভোগ করেন।

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত