হোম > শিক্ষা

বিনা খরচে তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

মাস্টার্স ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৩ জুন ২০২২। 

শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ও বিজনেস অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। 

‘সাবাঞ্চি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য বিমা, গবেষণা ভাতা, ডরমিটরিতে আবাসন ও ভ্রমণ ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৪ হাজার লিরা প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার টাকা। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার লিরা প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার টাকা। 

আগ্রহী শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফলের অধিকারী হতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখানে আবেদন করুন।

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা