হোম > শিক্ষা

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

প্রতিনিধি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পাঁচ মাস পর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের তৃতীয় তলায় উপ-উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় তাঁকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, শাপলা ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা নবনিযুক্ত উপ-উপাচার্যকে এ সময় বরণ করে নেন।

এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার মো. আতাউর রহমানকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ