হোম > শিক্ষা

মাধ্যমিকে পদোন্নতি পেলেন ৭৭ শিক্ষক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে কর্মরত ৭৭ জনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার পদে পদায়ন করা হয়েছে। 

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, সরকারি মাধ্যমিক শিক্ষকদের বেশির ভাগই দীর্ঘদিন একই পদে চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যেতেন। ২০১৮ সালে ‘সিনিয়র শিক্ষক’ নামে নবম গ্রেডের পদ সৃষ্টি করা হয়। এই পদে ২০২১ সালের জুনে পদোন্নতি দেওয়া হয়। 

কিন্তু পরবর্তী পদোন্নতি অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির জন্য বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়। ফলে দীর্ঘদিন দিন আটকে ছিল এই পদোন্নতি।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা