হোম > শিক্ষা

ঢাবি মিলেনিয়াম ব্যাচের কমিটি গঠন: আহ্বায়ক করিম সরকার, সদস্যসচিব রিপন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আহ্বায়ক করিম সরকার, সদস্যসচিব আনোয়ার হোসেন রিপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। এ ছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল (প্রচার-প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু (শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (কালচার)।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন ও ফজলে এলাহী সবুজ।

ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে ও শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়ার্কিং কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

‎চার বিশ্ববিদ্যালয়ে ৫ প্রোভিসি, নিয়োগ পেলেন যাঁরা

অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া নতুন শিক্ষার্থীদের জন্য ৭ করণীয়

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

‎তিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার