হোম > শিক্ষা

ঢাবিতে পোষ্য কোটা বাতিল দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোষ্য কোটা বাতিল দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক সাড়া ও কার্যকর সহযোগিতা করার আশ্বাস দেন উপাচার্য।

স্মারকলপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইকরামুল কবির, আইএইচসি বিভাগের আসফাকউল্লাহ আসিফ, শাহাদাত সরকার, ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম, আকাশ শাহ প্রমুখ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মুঈনুল ইসলাম বলেন, ‘স্মারকলিপিতে আমাদের দুটি দাবি জানানো হয়েছে। এক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে। দুই. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।’

এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করার সিদ্ধান্ত এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

‎সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনছে সরকার

নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

অংশীজনেরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

এসএসসির পর সময়কে কীভাবে কাজে লাগাবে

ঢাবি নিয়ে মন্তব্য: বিতর্কের মুখে বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-২)