হোম > শিক্ষা

থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

বিমানের রাউন্ড ট্রিপ টিকিটের ব্যবস্থা থাকবে, টিউশন ফি পরিশোধ করা হবে। এশীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ভাতার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আবাসন ভাতা হিসেবে থাকছে মাসিক ১৬ হাজার থাই বাথ (৫৮ হাজার ৪৮৪ টাকা)।

মেয়াদকাল

স্নাতকোত্তর ডিগ্রির মেয়াদ ২ বছর ও পিএইচডি ডিগ্রির মেয়াদ থাকবে ৩ বছর।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

ব্যবসা প্রশাসন, ক্লিনিক্যাল সায়েন্সেস, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, পরিবেশ, খাদ্য ও পুষ্টি, খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই আসিয়ান বা অ-আসিয়ান দেশগুলোর আন্তর্জাতিক গ্র্যাজুয়েট শিক্ষার্থী হতে হবে। প্রার্থীদের অবশ্যই স্নাতকের সিজিপিএ-৩.২৫ থাকতে হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। আইইএলটিএস স্কোর কমপক্ষে ৫ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

ছবিসহ একটি আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্নাতকের সার্টিফিকেট, পাসপোর্টের একটি ফটোকপি, দুটি সুপারিশপত্র ও মেডিকেল সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৮ মে, ২০২৫।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা