হোম > শিক্ষা

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের লিখিত পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে ছয় বিভাগের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে লিখিত পরীক্ষার আসন বিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্য একটি সূত্র বলছে, জানুয়ারি মাসের ২ অথবা ৩ তারিখে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা যায়, গত ৫ নভেম্বর প্রথম ধাপে ৬ বিভাগের (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মোট আবেদনপত্র জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখানো হয়েছিল ১০ হাজার ২১৯টি। ফলে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৩ জন প্রার্থী।

আর গত ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ‍দুই বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদের সংখ্যা ৪ হাজার ১৬৬টি। এতে ধাপে আবেদন আবেদন শেষ হবে আজ বৃহস্পতিবার।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

জবির বিষয় পছন্দক্রম প্রক্রিয়া শুরু

বিনা খরচে রোমানিয়ায় পড়তে চাইলে

কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির অংশগ্রহণ

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

নির্বাচন ঘিরে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসায় শুরু হচ্ছে রমজানের ছুটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন