হোম > শিক্ষা

গরমে মাধ্যমিকেরও প্রাথমিক শাখায় ক্লাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশব্যাপী চলমান তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও প্রাথমিক শ্রেণি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান। 

নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (ক্লাস ওয়ান টু ফাইভ) রয়েছে সেখানেও বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবে। 

এর আগে গতকাল রোববার সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫ (আজ সোমবার) থেকে ৮ জুন ( আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়